চারুবাকের `আলো মাখো, ভালো থাকো`
কাল ২১ জানুয়ারি শুক্রবার শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে চারুবাকের দ্বৈত আবৃত্তি-সন্ধ্যা `আলো মাখো, ভালো থাকো`। দেবাশিস রূপন ও রাজিয়া রোজীর দ্বৈত পরিবেশনায় অনুষ্ঠেয় এই প্রযোজনাটির নির্দেশনা দেবেন মীর বরকত আর নির্দেশনা সহযোগী হিসেবে থাকবেন শিমুল মুস্তাফা।চারুবাকের প্রধান ও আবৃত্তিশিল্পী দেবাশিস রূপন তঁাদের এই প্রথম দ্বৈত আবৃত্তি-সন্ধ্যা সম্পর্কে জানান, তঁার গ্রন্থিত প্রযোজনাটি সাজানো হয়েছে বিচিত্র স্বাদের কবিতা দিয়ে। ইতিহাস-ঐতিহ্যনির্ভর কবিতা, দেশপ্রেমমূলক কবিতা, নরনারীর প্রেমের কবিতা এবং মিথনির্ভর কবিতা ছাড়াও বিচিত্র চেতনার কবিতা রয়েছে, যা দর্শকদের আনন্দ দেবে।যেসব কবির কবিতা আবৃত্তি করা হবে, তঁাদের মধ্যে অন্যতম হলেন বিদ্যাপতি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শরত্কুমার মুখোপাধ্যায় প্রমুখ।